আমার পাখিটি- শাহ জামাল উদ্দিন
আমার লালঝুটি কাকাতুয়া পাখিটি
সেই কবে থেকে বসে আছেআমার পথ চেয়ে ।
বেশি কিছু চায়নি সে
চুলের কালো ফিতে , কাঁচের চুড়ি দুই হাতে
কালোটিপ কপালে
এখনো দিতে পারি নাই তাকে ।
কী ভাবে বলবো
অভিশাপের কালো সাপ বর্বর লোলুপ হাসিতে
পেঁচিয়ে রেখেছে আমাকে
বিদ্বেষে আমার ফুরফুরে স্বপ্নগুলি গিলে ফেলে ।
আমি বাঁচতে চেয়েছিলাম হিংস্রতা থেকে বহুদূরে
নির্জন নগরে তাকে নিয়ে অবশেষে ।
আমার লালঝুটি কাকাতুয়া পাখিটি
সেই কবে থেকে বসে আছে
আমার পথ চেয়ে ।

Comments
Post a Comment